Chaotic, but still…

সেরকম কিছু concrete মনের মধ্যে কখনোই থাকে না, আসে না, সৃষ্টি হয় না—যে তাকে imaginary থেকে টেনে-হিঁচড়ে এনে প্রকৃত রূপ দেব। Everything just floats, temporarily।

পুকুরের ধারে দাঁড়িয়ে থেকে একটা ফুটবলে (প্লাস্টিকের) অর্ধেকের বেশি করে জল দিয়ে ভর্তি করে দাও, ফেলে দাও জলে, দিয়ে লক্ষ্য করতে থাকো। কিছুক্ষণ পর দেখবে, যে অংশটা জলের ওপরে আমাদের প্রত্যক্ষ দৃষ্টির সোজাসুজি ছিল, সেটিই অদ্ভুতভাবে আড়াল হয়ে পড়েছে—আর দেখা যাচ্ছে না। জলের মধ্যে ঠিক কোন দিকটায় সেটা আছে, কোনোভাবেই বোঝা সম্ভব হয়ে ওঠে না।

এই হচ্ছে মনের অবস্থা—chaotic, but still।
বুঝতে পারি না, এই state-টা আমার present state, অতীতের consequences, নাকি ভবিষ্যতের foundations?