A Gruelling Entity

 

 

ক্যালেন্ডারে তারিখ বদলালেও—সময় খুবই জটিল একটা বস্তু, a gruelling entity, যেটা বাকি কত কিছুকে হার মানিয়ে নিতে বাধ্য করে; যার জন্য এই রাতের এখনো অনেকটা বাকি।

 

Let time carry some of this for you.

 

কীহ! ‘For you’? For! কবে?

 

সেই সময়কে বদনাম করতে পুনরায় সময়কেই মনে করছি। সময় জটিল, বললাম না একটু আগেই?

 

আজকের তারিখ ২৫, আর বয়সটাও ২৫-এর দোরগোড়ায়। অদ্ভুত যোগাযোগ দুটো ভিন্ন ভিন্ন সময়ের রূপের।

 

এখন ঘুম দেবো না, এরম পাগলামি করবো তো সকালে উঠে আগামীকালের ১০টার লগইন কীভাবে হবে? Regional Manager কারণ জানতে চাইবে, branch mail দিয়ে তাও আবার day end-এর আগে!

 

চারিদিকে সময়ের সুতোটা ছড়িয়ে-ছিটিয়ে, কিন্তু সবার সাথেই দৃঢ়ভাবে জড়িয়ে রয়েছে।

 

ATM card-টা কত সুন্দর এখনো wallet-এই পড়ে আছে। PIN generate করতে লাগবে, ৬০ দিনের অন্তরালে, যেদিন issue হয়েছে সেই দিন থেকে। আমি নিজেই Finacle-এ entry করেছিলাম।

 

PNB ATM প্রয়োজন! গ্রাহকদের এই একটা অনীহা শুনতে শুনতে মাথাটা ধরে উঠল।

 

‘Sir, PNB-তেই কেন, SBI-তে কেন নয়?’

 

যাই হোক, সময়কে নিয়ে বলছিলাম তো!

 

সময় আমাদের আঁকড়ে ধরে। সময় আমাকে আঁকড়ে ধরে। আঁকড়ে ধরেছে বহুবার।

 

তাই তো তখন প্রশ্নটা করলাম—For me?

 

আমি কাউকে অতিরিক্ত হারে আঁকড়ে ধরলে সেটা কখনোই অপরজনের পক্ষে ভালো নয়।

 

That thing precedes a fatal certainty.

 

একটা প্রশ্ন তবে আবারও ভেসে আসছে! সত্যিই যদি fatal হয়, তবে ২৫ অবধি এই সময়ের অত্যাচার; এখনও আমি মরে যাইনি কেন? কেউ কেন মরে যাচ্ছে না? কেন সবাই বেঁচে আছে? কেন সবাই ভালো আছে?

 

আমিও ভালোই আছি!

 

সময় আমাদের কখনো খারাপ রাখেনি। It is gentle. It is forgiving. It is humane.

 

ATM-টা রেখে দেবো ভাবছি। পড়ে থাকবে Finacle-এ ‘downloaded state’-এ। যখন ইচ্ছে হবে, Regional Office-এ বললেই delete করে দেবে।

 

PIN generate করে ‘activated state’ করে দিলেই—তাকে কখনো বাদ দিতে চাইলে তখন hotlist-এর permission নিতে হবে। শুনেছি, ১৫ সেকেন্ডের special Authorization আমাদের দেওয়া হয়, বাতিল করবার জন্য, পুরোপুরি, সারাজীবনের জন্য।

 

অত সময়ের কবলে নিজেকে উৎসর্গ নাই বা করলাম।