দেখি কতটা কী অবধি যেতে পারি! সেইরকম গুরুত্বপূর্ণ কিছু নেই প্রকাশ করার মতো। কখনোই থাকে না।
তবে গরমটা—বেশ ব্রিটিশদের মতো, ২০০ বছরের রাজত্ব। বর্ষার মরশুম, তবুও রোদের এত প্রকোপ! দুটোই রয়েছেই।
এই তো কিছুদিন আগেই জীবনের explicitly express করার মতো একটা ইচ্ছা, একটা ভাবনা প্রথমবার কাউকে কিছু শব্দের মাধ্যমে জানিয়েছিলাম।
আমার হয়তো বর্ষাকাল ভালো লাগে।
কই বর্ষাকাল?
শুধু মাথা গরম, সকাল, দুপুর, রাত।
যেই বিষয়ে ভাবছিলাম এতক্ষণ, বলে ডায়েরিটা খুললাম, কিছুটা লিখেই সবটা শেষ। পিছনে ফিরে তাকাচ্ছি তো, সবটা শূন্য! বর্ষাকাল নিয়ে কোনো মধুর অভিজ্ঞতা নেই, সেটাও একটা কারণ হতে পারে। শুধু ভাবনার অভাব বলে মনের ওপর বজ্রাঘাত করলে হবে? নিজের অভিজ্ঞতার অভাব, সেটা?
গুরুত্বপূর্ণ কিছু এই রাতে বোধহয় লেখা আর সম্ভব হবে না। এটা-ওটা বিষয়ে মনটাকে ভাবতে শুরু করিয়েই তৎক্ষণাৎ সেই ভাবনার প্রতি বিশ্বাসঘাতকতা করি। এক রাজাকে অন্য রাজত্বের বিরুদ্ধে যুদ্ধে ঠেলেই তাকে তখনই আপন থেকে পর করে ছেড়ে পালিয়ে যাওয়ার মতো।
আমার মনকে আমি রাজা বানাচ্ছি! More than ‘a little ironic’.
How much of love is actually love—and how much of it is fear, imagination, sacrifice, circumstance, and the life we were too frightened to live?
Answer: About Love by Anton Chekhov.
People don’t necessarily suffer because life gives them something terrible. Sometimes they suffer because they cannot act when life gives them something precious.