এগিয়ে যাওয়া

Created with the help of AI

গতকাল বাসে আসতেই আসতেই ঠিক করে নিয়েছিলাম বাড়ি ফিরে একটা বাংলা লেখার সংস্পর্শে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আর সেটার অন্যথা করাটা একেবারেই উচিত হবে না। জীবনটা এখন অনেক Vulnerable স্টেজে রয়েছে। অনেক ‘Vulnerable’। যেটা চাইছে সেটাকেই প্রাধান্য দেওয়াটা এখন কর্তব্য হয়ে দাঁড়িয়েছে মনের। জীবনের প্রতি দায়বদ্ধতা। তবুও প্রচুর ফাঁকফোকর রয়েইছে। ভরাট করার উপায় খুঁজতে খুঁজতে দিনের পর দিন হয়তো এভাবেই কেটে যাবে।
এভাবেই বলতে?
কিভাবে কাটছে জীবন? দিনকাল!


মানিক বন্দোপাধ্যায়-এর লেখা হাতে নিয়ে।

কল্পনার সুদূর বিস্তৃতিকে মাপতে মাপতে।

ঘুমে দেখা স্বপ্নের অর্থকে আকার দেওয়ার চেষ্টাতে।

অসভ্য প্রশ্নগুলোর সভ্য উত্তর বানাতে বানাতে।

আরো যেসমস্ত পন্থাতে জীবনযাপন করছি আমি সেই সমস্তকিছুকেই এখন আপাতত উপেক্ষা করে অন্য বিষয়ে এগিয়ে চলা যাক।

“এগিয়ে চলে যাওয়া।”

জীবনে চলাফেরা করতে পারার প্রথম শর্ত। এগিয়ে যাওয়া।
কথাগুলোকে কেমন খাপছাড়া করে দিলাম, তাই না? আমারও পছন্দ হচ্ছে না এদের। এই শব্দগুলোকে। এই বাক্যগুলোকে। কিন্তু কী করি? এদের থেকে তো এগিয়ে আর যেতে পারি না।

এরাই, যা সমস্তকিছু আমার।