একটু লেখালেখি
করবো ভাবলাম তো এই যে, পেনের কালির Betrayal। এবড়োখেবড়ো তার আচরণ। কেন? অতি শীত তো আজ আসেনি। জমে যাওয়ার মতো ঠান্ডা এখনো আসেনি।
ভাবা যাই,
ডিসেম্বরের ৩টে সপ্তাহ প্রায় শেষ! ভাবা যাই,
জীবনের ২০ আর ৩টে বছর শেষ! ভাবা যাই?
অনেককিছুই ভাবা
যাই, মনে করা যাই, এখানে প্রকাশ করা যাই। কিন্তু…
আমার পেনের কালির বিস্বাসঘাতকতা;
আমার সাথেই! আজ কোনোভাবেই সেই মসৃণতা,
সেই গড়গড়িয়ে চলে যেতে থাকাটা নেই। প্রতিক্ষনে কলমটা ধরে
হ্যাঁচকা দিতে হচ্ছে। একটা সামান্য ১০ টাকার কলম-ও একজন প্রাপ্তবয়স্ককে এতটা
বিচলিত করে দিতে পারে! আমার অস্থিরতার উদাহরণ তোমাদের অবশ্যই জানা আছে বোধ করি।
কাফকা-র ‘The
Trial’-এর দুটো
চ্যাপ্টার মাত্র বাকি আছে। ডিসেম্বরের বেঁচে থাকা ওই এক-দেড় সপ্তাহে সেদুটোকে পরে
শেষ করবার পরিকল্পনা করেছি। তারপর?
তারপর আবার এটা
ওটা হাতড়ে বেড়ানোর ব্যাপার আসবে। নতুন বছর আসবে। নতুন সময়!