ভেবে নিয়েছি যেন আমি এক অনড় পাথর, জীবনের ধারায়। ঠান্ডা শীতল পুরো বছর… পাশের আগ্নেয়গিরির লাভার আগমন যখন সেই ধারাকে গরম করে আমিও উষ্ণতা অনুভব করি; কিন্তু, তাতে কী হয়?
জলের সংস্পর্শে লাভা আমার পাথরের মতো শরীরের ওপর পুনরায় নতুন কঠিনত্বের জন্ম দেয়, নতুন স্থিরতার প্রলেপ মাখিয়ে দেয়। আমি কীভাবে সে স্থান হতে আমায় দূরে নিয়ে যাবো? জীবনের ধারা প্রচন্ড খরস্রোতা হলেও আমার শরীরকে বিদারিত করে টুকরো টুকরো করবার ক্ষমতা কখনোই পাই না। এতদিন পাইনি! পরবর্তীতে হয়তো জীবন সম্ভব হবে সেই কাজে সফল হতে। পরের কথা পরে… তাই না?
এখন?
আমি অনড় আমার পরিপ্রেক্ষিতে।